# ডিজিটাল স্কিল শেখার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

CoderDive

CoderDive এর মূল লক্ষ্য হচ্ছে যেকোন স্কিল শেখার জন্য ইন্সট্রাকটর এবং student এর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা।

CoderDive থেকে বাংলাদেশের যেকোন মানুষ যেকোন ধরনের স্কিল শিখতে পারবে। সেটা হতে ইংরেজি শেখা থেকে শুরু করে অনলাইনে উপার্জন করার যেকোন স্কিল।

এবং কোর্স ইন্সট্রাকটর রা কোন রকম ইনভেস্টমেন্ট ছাড়াই সহজে তাদের কোর্স সকল শিক্ষানবিশের কাছে সহজেই পৌঁছে দিতে পারবে।

 

৩ ধরনের সমস্যার সমাধান

বাংলাদেশের প্রেক্ষাপটে ৩ ধরনের সমস্যার সমাধান নিয়ে এসেছে CoderDive.

যেকোন কিছু শেখার সুযোগ

যেকোন স্কিল শেখা যাবে এমন প্লাটফর্মের সংখ্যা বাংলাদেশে খুব বেশি নয়! আমাদের প্লাটফর্মে যেকেউ পড়াশোনার পাশাপাশি কোডিং, মার্কেটিং, ডিজাইনিং, মানি ম্যানেজমেন্ট সহ যেকোন ধরনের স্কিল শিখতে পারবে।

সাশ্রয়ী মূল্যে এডভান্স কোর্স

আমাদের দেশে individually অনেকেই ডিজিটাল স্কিল শেখান, কিন্তু সে সব কোর্স ফি ৫-১০ কিংবা ২০ হাজারও হয়ে থাকে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, সাশ্রয়ী মূল্যে সবাইকে যেকোন কিছু শেখার সুযোগ তৈরি করে দেওয়া।

দক্ষ ট্রেইনার

আমাদের প্লাটফর্মে যে কেউ চাইলেই তাদের কোর্স আপলোড করতে পারবে না! কারণ, আমরা আমাদের কোর্সের গুণগত মানে কখনো আপোষ করতে চাই না। এ কারণে, আমাদের প্লাটফর্মে শুধুমাত্র দক্ষ ট্রেইনার থেকেই সবাই শিখতে পারবে।

CoderDive এর ইন্সট্রাকটর হতে কি করণীয়?

ধাপ ১ঃ দক্ষতা

CoderDive যেহেতু কোর্সের গুণগত মান নিশ্চিতকরণে বদ্ধ পরিকর, এ কারণে আমাদের প্লাটফর্মে কোর্স এড করার জন্য আপনাকে অবশ্যই নির্দিষ্ট সেক্টরে দক্ষ হতে হবে, এবং প্রাকটিক্যাল লাইফে কাজ করানোর মতো অভিজ্ঞতা থাকতে হবে।

ধাপ ২ঃ আপনার CV জমা দিন।

অনুগ্রহপূর্বক আপনার CV সহ ব্যাসিক কিছু তথ্য আমাদেরকে শেয়ার করুন। আপনার দেওয়া ফোন নাম্বার কিংবা ইমেইলের মাধ্যমে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো।

ধাপ ৩ঃ ছোট একটা পরিচয় পর্ব

আপনার সাথে যোগাযোগ করে আমরা একটি জুম কলে বসবো। এবং আপনার কাজের ক্ষেত্র সম্পর্কে সম্পর্কে আরও বিস্তারিত জানবো। যদি কোন প্রকার অসুবিধা না হয়, তাহলে জুম কলেই আমরা আপনার সাথে কোর্স এবং কোর্স মোডিউল নিয়ে কথা বলবো।

ধাপ ৪ঃ একাউন্ট ক্রিয়েশন

এরপর আপনি আমাদের ওয়েবসাইটে একজন ইন্সট্রাকটর হিসেবে জয়েন করবেন। আমরা আপনাকে সকল ধরনের সহযোগীতা করবো। আপনার ড্যাশবোর্ড থেকে আপনি সহজেই অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন।

ধাপ ৫ঃ কোর্স আপলোড

আপনি কোর্সের লেকচার ভিডিও রেকর্ড করে আমাদেরকে ভিডিও গুলো প্রোভাইড করবেন। আমরা আমাদের সার্ভারে ভিডিও গুলো আপলোড করবো, এবং এই কোর্স গুলো যেন পাইরেটেড না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবো।

ধাপ ৬ঃ ড্যাশবোর্ড

কোর্স আপলোড করার পর আপনি আপনার ড্যাশবোর্ড থেকে সবকিছুই দেখতে পাবেন। যেমন ধরুনঃ কত জন student কোর্স নিয়েছে, আপনার উপার্জন কেমন হচ্ছে, ইত্যাদি। এছাড়া যেকোন প্রয়োজনে আমাদেরকে যেকোন সময় ম্যাসেজ কিংবা মেইল করতে পারেন।

আমাদের বিশেষত্ব

ওয়েবসাইটের প্রয়োজন নাই

একটা ওয়েবসাইট বানানো বেশ ব্যয়বহুল এবং একই সাথে প্রতি বছরেই এই খরচ বাড়ে! CoderDive প্লাটফর্ম ব্যবহার করার কারণে ওয়েবসাইট সংক্রান্ত কোন খরচ আপনাকে করা লাগবে না।

মার্কেটিং

আপনার কোর্সের জন্য আপনি যেকোন ভাবেই মার্কেটিং করতে পারেন। তবে, আপনার কোর্সের মার্কেটিং আমরাও করবো। এবং মার্কেটিং এর মাধ্যমে হিসেবে ফেসবুক এড রান সহ অন্যান্য উপায়ে আমরা কাজ করবো।

Student ম্যানেজমেন্ট

কোর্সে ভর্তির আগে ও পরে একজন শিক্ষার্থীর সাথে আমাদের টিম থেকে সকল ধরনের কমিউনিকেশন করবে। এতে করে একজন ইন্সট্রাকটরের আর কোন ধরনের বিষয়েই নিজেকে কিংবা অন্য কাউকে নিয়োজিত করা লাগবে না।

আপনাদের কোর্স বিষয়ক সকল দায়িত্ব আমাদের

অনলাইনে একটা রেকর্ডেড কোর্স চালু করার অনেক কিছু প্রয়োজন। যেমন ধরুনঃ ডোমেইন হোস্টিং, ওয়েবসাইট ডেভেলপ করা, ডিজাইন করা, নিয়মিত আপডেট করা, হ্যাকারদের থেকে ওয়েবসাইট প্রোটেক্ট করা, SEO করা, মার্কেটিং করা ইত্যাদি।

এরপর স্বাভাবিক ভাবেই, কোর্স আপলোড করার পর কোর্স যেন সহজেই কেউ বাইরে বিক্রি করতে না পারে, সেদিকে নজর দিতে হয়। এছাড়া কোর্স আপলোড করার পর পেমেন্ট নেবার জন্য কোম্পানী রেজিস্ট্রেশন করে তারপর মার্চেন্টের জন্য এপ্লাই করা লাগে।

পাশপাপাশি, কোর্স মার্কেটিং করার জন্য মার্কেটিং টিমের দরকার পড়ে। আবার, কোর্সে ভর্তি হতে যারা ইচ্ছুক তাদের জন্য আলাদা কল সেন্টার ও ম্যাসেজিং সার্ভিসের ব্যবস্থা করা লাগে। কিন্তু এ সবকিছুই আমরা করে দিবো। অর্থাৎ,

 

  • আমরাই আপনাকে ওয়েবসাইট দিচ্ছি, আপনার কোন আলাদা ওয়েবসাইটের প্রয়োজন নাই।
  • Student এর থেকে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে কোর্স শুরুর আগে পরে সকল ধরনের সাপোর্ট আমরাই দিবো।
  • আমাদের কল সেন্টার ও ম্যাসজিং সাপোর্ট টিম থেকে student এর সাথে সরাসরি যোগাযোগ করবে। সে সকল খরচও আমাদের। 
  • আপনার পাশাপাশি কোর্সের জন্য প্রয়োজনীয় মার্কেটিং আমরাও করবো। আমাদের পেইড মার্কেটিং এর জন্য আপনাকে কোন খরচ করতে হবে না।
  • এছাড়া অনলাইন বিজনেস রান করার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টেসের দায়িত্ব আমাদের।

সহজ ভাষায়, আপনি শুধু কোর্স রেকর্ড করবেন, আর আপনার YouTube channel কিংবা ফেসবুক পেইজের মাধ্যমে মাঝে মধ্যে এই কোর্স নিয়ে শাউট আউট দিবেন। এছাড়া, আপনার কোর্স রিলেটেড সকল দায়িত্ব আমাদের।

কিছু সাধারণ প্রশ্ন

আমাদের সবগুলো কোর্সই রেকর্ডেড। এ কারণে মনে প্রশ্ন জাগতে পারে যে, যদি student দের কোন সমস্যা হয় তাহলে সেগুলোর সমাধান তারা কিভাবে করবে?

কোন অসুবিধা নাই। আমাদের প্রতিটা কোর্সের সাথে আমরা ডেডিকেটেড সিক্রেট ফেসবুক সাপোর্ট গ্রুপ তৈরি করবো। এবং সেই সাপোর্ট গ্রুপে ট্রেইনারের পাশাপাশি আমাদের টিম মেম্বার রাও থাকবে। এবং সবাই মিলে সকল student এর সকল ধরনের সমস্যা সমাধান করবো।

আপনারা আপনাদের প্লাটফর্ম ব্যবহার করে মার্কেটিং করবেন। একই সাথে আমরাও আমাদের প্লাটফর্ম থেকে মার্কেটিং রান করবো। আমাদের নিয়মিত বিভিন্ন কোর্সের উপর YouTube, Facebook ও গুগল পেইড এড ক্যাম্পেইন চালাবো। এই পেইড এড মার্কেটিং এর খরচ সম্পুর্ন আমাদের। তবে, আপনি চাইলে আপনার জায়গা থেকেও পেইড মার্কেটিং রান করতে পারেন, কিংবা কন্ট্রিবিউট করার মাধ্যমে আরও বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারেন।

আপনারা চাইলে আমাদের প্লাটফর্মের মাধ্যমে আপনাদের ই-বুক, কিংবা প্রয়োজনে পার্সোনাল কন্সালটেন্সি টাইপের সার্ভিসও প্রোভাইড করতে পারেন। 

এছাড়া আপনারা যদি অন্য কোন আইডিয়া শেয়ার করতে চান, তাহলে সেটাও করতে পারেন।

আমরা প্রতিটা কোর্স ফি রাখতে চাচ্ছি ১৪৯৯ টাকা। এবং একটা ১৪৯৯ টাকার কোর্সে টিচারকে ১০০০ টাকা সম্মানী দেওয়া হবে, এবং ৪৯৯ টাকা প্লাটফর্ম চার্জ হিসেবে রাখা হবে।

তবে আপনার কোর্সের উপর ভিত্তি করে দাম কিছুটা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে কোর্স ফি এর ৬৫% অংশ ইন্সট্রাকটরকে শেয়ার করা হবে। 

আপনি প্রতি মাসের ১-৭ তারিখের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন।

তবে, মাসের অন্য কোন সময়ে যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে আপনার উপার্জিত অংশ আপনার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবো।

আপনি যাস্ট ক্লাস লেকচার গুলো যেকোন প্লাটফর্মে আপলোড করবেন, এবং আমাদেরকে ভিডিও গুলা শেয়ার করবেন। হতে পারে, আপনি গুগল ড্রাইভ ব্যবহার করলেন, কিংবা টেরাবক্স, অথবা অন্য কোন মাধ্যম। যাস্ট আমাদেরকে ভিডিও সেন্ড করবেন, আমরাই সবকিছুই সাজিয়ে আপনার কোর্সে আপলোড করে দিবো।

আপনি ওয়েবসাইটে এসে আপনার ড্যাশবোর্ডে লগইন করলেই সকল ধরনের তথ্য দেখতে পাবেন। আপনার কয়টা কোর্স আছে। প্রতি কোর্সে কতজন student আছে, তারা কোর্স সম্পর্কে কি বলছে, সবকিছুই দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ড থেকে।

আমাদের প্রতিটি কোর্সের সাথে ডেডিকেটেড ফেসবুক সাপোর্ট গ্রুপ থাকবে। সেই গ্রুপে আপনার সকল student জয়েন থাকবে। আপনি সহজেই গ্রুপের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন।

হ্যাঁ যাবে। তবে অবশ্যই কোর্সের গুণগত মান নিশ্চিত করতে হবে। এবং কোর্সের লাইসেন্স কপিরাইটের বিষয়টি নিশ্চিত করতে হবে। 

আপনি যে সেক্টরে দক্ষ, শুধু সেই বিষয়েই দক্ষতা থাকলেই হবে। ওয়েবসাইট, মার্কেটিং, ম্যানেজমেন্ট সহ অন্যান্য কোন বিষয়ে আপনাকে বিন্দুমাত্র কোন কাজ করতে হবে না। আপনার জন্য সবকিছুই করবে CoderDive এর সাপোর্ট টিম। আপনি শুধুমাত্র কোর্স আপলোড করবেন, আর মাঝে মধ্যে মার্কেটিং করবেন। এবং প্রতি মাসের শুরুতে আপনার ব্যাংক একাউন্টে আপনার উপার্জিত লভ্যাংশ পেয়ে যাবেন।

ট্রেইনার হিসেবে জয়েন হতে এই ফর্মটি পূরণ করুন

আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষ না হয়ে থাকেন, এবং আপনার যদি প্রাকটিক্যাল লাইফে কাজ করার অভিজ্ঞতা না থেকে থাকে, তাহলে অনুগ্রহ পূর্বক আমাদের সাথে যোগাযোগ করবেন না!

কারণ, আমরা আমাদের student দেরকে সেরা মানের কোর্স প্রোভাইড করতে চাই।